নওগাঁয় ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ রকি বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ধৃত রকি বাবু জেলার পত্নীতলা থানার রাধানগর গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পত্নীতলা থানার বাকরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিবির এসআই মিজান রহমান মিজানের নেতৃত্বে, এএসআই রব্বানী, এএসআই সোহেল রানাসহ একদল পুলিশ সদস্য অভিযানটি পরিচালনা করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর