আলফাডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য ১৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৩৬৭ টাকার বাজেট উন্মুক্তভাবে ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭৩ লাখ ৫৮০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ লাখ ১ হাজার ৭৮৭ টাকা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইফুর রহমান।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌরসভার সচিব মো. মেহেদী হাসান, হিসাব রক্ষক ফিরোজ হোসেনসহ সব ওয়ার্ড কাউন্সিলর, পৌর নাগরিক, সাংবাদিক, সরকারি-বেসকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে পৌরসভার বিভিন্ন সমস্যা যেমন- সঠিক সেবাপ্রাপ্তি, পরিস্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাজেট বণ্টন, নারী উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ, নগর আধুনিকায়ন, পানির সমস্যাসহ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভা কর্তৃপক্ষ।

আলফাডাঙ্গা পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তরে পৌর মেয়র সাইফুর রহমান বিভিন্ন ক্ষেত্রে তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করে সবার সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর