যশোর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোর জেলায় মোট ৬০০ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৩ জন,সুস্থ হয়েছেন ১৬২ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার জানিয়েছেন, আজ মঙ্গলবার (৩০শে জুন) যশোরের ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৪৫ টি নমুনা করোনা পজেটিভ রেজাল্ট আসে।পরীক্ষা সংক্রান্ত সব তথ্য যশোর জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ৪৬টি নমুনা পজেটিভ এসেছে, তার মধ্যে ফলোআপ রোগী আছেন একজন।
তিনি আরো বলেন, ৪৫ জন আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় দুই মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় একজন আগেই শনাক্ত হওয়া করোনা রোগী মারা গেছেন। এই তিন জনসহ যশোর জেলায় মোট ১৩ জন করোনা রোগী মারা গেলেন।যারা নতুন আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করবে স্থানীয় প্রশাসন।
বার্তাবাজার/এমকে