সাপাহারে আমের আড়ৎতে আম ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলা সদরে আম বাজারে অবস্থিত আমের এক আড়ৎতে লিয়াকত আলী সিকদার( ৬৫) নামে এক আম ব্যবসায়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত অনুমানিক ১টার দিকে নাজমুল হকের আমের আড়ৎ ঘরে এ ঘটনাটি ঘটেছে।

নিহত আম ব্যবসায়ি লিয়াকত আলী সিকদার গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার চক আমবাড়ী (নয়াকান্দি) গ্রামের বাসিন্দা ও মৃত: ওয়াজেদ আলীর ছেলে।

আড়ৎদার নাজমুল হক জানান, লিয়াকত আলী সিকদার ২৬জুন সাপাহার আম বাজারের তার আড়ৎ ঘরে আসেন। তিনি প্রতিদিন যথারীতি বাজার থেকে আম কিনে গোপালগঞ্জে তার নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির জন্য প্রেরণ করে আসছিলেন।

গত ২৯ জুন তিনি সর্ব শেষ ২০ ক্যারেট আম ক্রয় করেন। ওই দিন রাতে খাওয়া দাওয়ার পর রাত ১২টার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তিনি এ সময় নিজের সাথে থাকা ঔষধ ও ইনহেলার ব্যবহার করেন।

এক পর্যায় তার শারীরিক অবস্থার অবনতি দেখে স্থানীয় হাসপাতালে নেয়ার সময়ই রাত ১ টার দিকে তিনি ওই আড়ৎ ঘরে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস, অ্যাজমা শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

মৃত্যু সংবাদ তাৎক্ষণিক নিহতের পরিবারে জানানো হয়েছে। পরিবারের লোকজন এসে পৌছালেই নিহত আম ব্যবসায়ির লাশ তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফন কাফন করা হবে বলে জানা গেছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, তিনি এর আগেও দুই-তিন বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে নিহতের পরিবারের লোকজন এসে পুলিশকে জানিয়েছেন। এরপর তাদের পরিবারের লোকজন নিহতের মৃতদেহ তার নিজ জেলা গোপালগঞ্জের গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর