নওগাঁয় এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলিমারী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন অনতিবিলম্বে এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে জেলার পরীক্ষায় উর্ত্তীর্ন শিক্ষানবিশবৃন্দরা।

আজ মঙ্গলবার সকালে শহরের উকিলপাড়ায় জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ২ ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিটির আহবায়ক শামীমুর রেজা রনি, যুগ্ম আহবায়ক রানা হোসেন ও আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন হয়েও এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারি নাই। প্রতি বছর বার কাউন্সিল থেকে তালিকাভুক্তি দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। কেহ কেহ ৮/১০ বছর ধরেও পাশ করে বসে আছে তারা এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারে নাই।

অনতিবিলম্বে এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশু দৃষ্টি কামনা করেছেন তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর