সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞ দল জানিয়েছে, চালক ও যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতিতেই বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজে ফাটল ধরেছে।
মঙ্গলবার (৩০ জুন) ব্রিজটি পরিদর্শনে গিয়ে এ কথা জানায় সাত সদস্যের বিশেষজ্ঞ দল।
তারা বলেন, উদ্ধারকারী জাহাজের ক্রেনের উচ্চতা অনুযায়ী জাহাজটি অনায়াসেই ব্রিজ পার হয়ে যেতে পারতো। কিন্তু ক্রেনটি সোজা করে রাখায় ধাক্কা লাগে।
এর দায় বিআইডব্লিউটিএ কোনোভাবেই এড়াতে পারেন না বলে মনে করেন তারা। ঝুঁকিপূর্ণ লেনটি বন্ধ রেখে দ্রুতই যান চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার সদরঘাটের শ্যামবাজারে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটিকে উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা দিলে পোস্তগোলা ব্রিজের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এতে ব্রিজে ফাটল ধরলে সব ধরণের যান চলাচল বন্ধ রাখা হয়।
বার্তাবাজার/কে.জে.পি