আজ দেশের সর্বোচ্চ মৃত্যু ৬৪, ঢাকা বিভাগে ৩১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩ হাজার ৬৮২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮৪৭ জন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ১২ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৮৪৭ জন।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ৩১-৪০ বছরের মধ্যে ৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ মারা এবং ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রামে ১২ জন, রাজশাহীতে ৭ জন, সিলেটে ২ জন, খুলনায় ৭ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৫১ জন ও বাড়িতে ১৩ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত সুস্থ ৫৯ হাজার ৬২৪ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর