করোনায় মৃত ৬৪ জনের ৫২ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৬৮২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮৪৭ জন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ঘণ্টায় ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ১২ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৮৪৭ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত সুস্থ ৫৯ হাজার ৬২৪ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৯৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর