গাইবান্ধা বার এসোসিয়েশনের সকল শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখার আইনজীবি সংগ্রাম পরিষদের উদ্যোগে এমসিকিউ উত্তীর্ণ আইনজীবীদের বার এসোসিয়েশনের সকল শিক্ষানবিশদেরকে বার কাউন্সিল এ সরাসরি তালিকাভুক্তি করে সনদ প্রদানের দাবিতে মানববন্ধন করে।

আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধার আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা নবীশ আইনজীবী আব্দুল জলিল, শাহীন প্রধান, রায়হানুল ইসলাম, লুৎফুন্নাহার সবিতা, আলমগীর হোসেন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমূখ।

বক্তাগণ বলেন সরকারের কাছে আমরা কোনো বেতন ভাতা চাই না শুধু চাই বার কাউন্সিল এ সরাসরি তালিকাভুক্তি করে সনদ। আর এই নভেল করোনা ভাইরাসে জর্জরিত বিশ্বের চলমান দুর্যোগকালীন মুহূর্তে পরীক্ষা কখন হবে-তালিকা ভুক্তি কখন হবে তার কোন নিশ্চয়তা খুজে পাচ্ছি না আমরা।

অবিলম্বে ২০২০সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল তালিকাভুক্তি করে আদালতে সরাসরি প্রাকটিস করার অনুমতি এবং গেজেটের মাধ্যমে সনদ প্রদানের দাবি জানান তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর