করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়।
জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, গত তিন চারদিন ধরে বাড়িতে সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস নিয়ে অসুস্থ ছিলেন।
করোনা সন্দেহে তিনি নমুনাও দিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তার মৃত্যু হয়।
বার্তাবাজার/এমকে