কালীগঞ্জে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

ঝিনাইদহ কালীগঞ্জে গরুতে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের লাঠির আঘাতে ওমর আলী নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার বিকালে মোল্যাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের গরু তার ভাই শফিয়ার রহমানের ক্ষেত খায়। এ সময় শফিয়ারের ছেলে ওমর আলী ক্ষতিপূরন দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তার চাচাতো ভাই আব্দুর রশিদের দুই ছেলে আল আমিন ও আল মামুন কাঠের লাঠি দিয়ে ওমর আলীর মাথায় আঘাত করে। এরপর সে মারাত্মক আহত হয়।

প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে গেল রাতে ওমর আলী মারা যায়। আজ সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর