বুড়িগঙ্গা সেতু বিকাল ৫টার পর খুলে দেওয়া হবে

গতকাল বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ এর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে আজ মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই সেতু, জানিয়েছেন কেরাণীগঞ্জ সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন।

তিনি বলেন, ১৪ মিটার প্রস্থের ১০ মিটারে দুই লেনে গাড়ী চলাচল করবে।

বুড়িগঙ্গা সেতু-১ বন্ধ হলেও বর্তমানে বাবুবাজারের সেতু দিয়ে মাওয়া অভিমুখে চলাচল করা যাচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর