পাবনায় বিদেশী পিস্তল-ইয়াবাসহ এক সন্ত্রাসী গ্রেফতার

পাবনা র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবির তরফদার এর নেতৃত্বে আজ মঙ্গলবার ভোর রাতে পাবনা সদর উপজেলা গাছপাড়া মোড় সংলগ্ন এলাকা হতে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ মোঃ কামাল হোসেন মুন্না (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

আটককৃত মুন্না ঈশ্বারদী উপজেলার মুলাডুলী ষ্টেশনপাড়ার মৃত খলিলুর রহমান ছেলে। গ্রেফতার পূর্বক তার নিকট হতে অবৈধ অস্ত্র ১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ১৮০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় র‌্যাব। তার বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলিতেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর