কুষ্টিয়ায় আরও ২১ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৪৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ২১ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। আক্রান্ত ২১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৬, ভেড়ামারা উপজেলার ১, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ১, খোকসা উপজেলার ১, দৌলতপুর উপজেলার ১ জন রয়েছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় মোট ৫৯৮ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৪৪৪ জন পুরুষ ও ১৫৪ জন নারী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর