কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ আটক ১

কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‍্যাব-১২। এসময় তার কাছ থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার পূর্ব মজমপুর বাহউদ্দিন সড়ক গ্যাদা পট্টি কমলকৃঞ্চ পোদ্দারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রাতুল মন্ডল মজমপুর এলাকার মহিদুল মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, পূর্ব মজমপুর বাহউদ্দিন সড়ক গ্যাদা পট্টি কমলকৃঞ্চ পোদ্দার এর বাড়ীর সামনে একটি মাদক অভিযান পরিচালনা করে র‌্যাব ১২, সিপিসি-১ এর সদস্যরা। এসময় ২৪ বোতল ফেন্সিডিলসহ রাতুল মন্ডলকে আটক করে র‌্যাব-১২। পরবর্তীতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটককৃতের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর