এমপি সাইফুজ্জামান শিখরের মায়ের দাফন সম্পন্ন

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের মা মনোয়ারা জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় মাগুরা পিটিআই স্কুল মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে মাগুরা পৌর কবর স্থানে তার স্বামী সাবেক সংসদ সদস্য এডভোকেট. আছাদুজ্জামানের কবরের পাশে দাফন করা হয়েছে।

সামাজিক দুরত্ব রেখে জানাযায় সাবেক মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি, সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ কয়েক হাজার সর্বস্তরের মানুষ অংশ নেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকাল ৫টায় মাগুরার নিজ বাড়ীতে বার্ধ্যক্য জনিত রোগে মারা যান মনোয়ারা জামান। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ছিলেন

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর