করোনা জয় করে কর্মস্থলে যোগ দিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

দীর্ঘ ২৩ দিনের সংগ্রাম শেষে করোনাযুদ্ধে জয়ী হয়ে নিজ কর্মস্থলে যোগ দিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। সোমবার (২৯ জুন) বেলা ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ের নিজ অফিস কক্ষে যোগদানকালে সকল সহকর্মী কর্মকর্তা ও কর্মচারীগণ উচ্ছসিত খুশিতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসককে।

এসময় করোনামুক্ত জেলা প্রশাসক মো: আসলাম হোসেন তার করোনা জয়ের অনুভুতি প্রকাশ করে বলেন, গত ৬জুন হঠাৎ অসুস্থ বোধ করায় তাৎক্ষনিক পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান এবং কোভিড-১৯ শনাক্তের ফলাফল পজেটিভ আসে। সেদিনই তিনি নিজ সরকারী বসভবনে আইসোলেটেড কক্ষে অবস্থান নিয়ে চিকিৎসা গ্রহণ শুরু করেন। পরে ১১দিন এবং ১৪দিনের মাথায় পর পর দুইদিন নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় চিকিৎসকরা তাকে করোনমুক্ত ঘোষণা করেন।

জেলা প্রশাসক মো: আসলাম হোসেন কুষ্টিয়া জেলার করোনা প্রাদুর্ভাব ও আক্রান্ত রোগীদের বিষয়ে বলেন, জেলায় যারা আক্রান্ত রোগী আছে তাদের ক্ষেত্রে অনেক সময় যথাযথ কাউন্সেলিং না থাকায় পরিস্থিতি মোকাবিলা তাদের জন্য বেশ কঠিন হয়ে উঠেছে। সেজন্য জেলা প্রশাসন চিন্তা করছে একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে চাই। তারা যাতে ডাক্তারদের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসাই কি কি করা লাগতে পারে এসব বিষয় সহজবোধ্য করে বিশদভাবে তাদের বুঝিয়ে দেবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর