ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে হৃদয় নামের একজনকে তার মায়ের সামনেই এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে তার বন্ধু। সোমবার সন্ধ্যায় উপজেলার আঁচলাই গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পার আঁচলাই গ্রামের আজাহার আলীর ছেলে হৃদয় ও জাহাঙ্গীরের ছেলে পিয়াস একসাথে ঘুড়ি উড়াচ্ছিল। এক পর্যায়ে পিয়াসের ঘুড়ির সুতা হৃদয়ের ঘুড়ির সাথে পেঁঁচিয়ে গেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পিয়াস তার সাথে থাকা চাকু দিয়ে হৃদয়কে এলোপাতাড়ি আঘাত করতে থাকে৷ এতে ঘটনাস্থলেই হৃদয় নিহত হয়। এসময় হৃদয়ের মা এগুতে আসলে তার ওপরও চড়াও হয় পিয়াস।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, ঘটনার পর থেকেই ঘাতক পিয়াস পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর