পদ্মা-যমুনার পানি বাড়ছে, পাবনায় দেখে দিয়েছে ভাঙন

পাবনায় বাড়তে শুরু করেছে পদ্মা ও যমুনাসহ বিভিন্ন নদীর পানি। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ও সাঁড়া ইউনিয়নের নদী-তীরবর্তী কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। তীরে অনেক জায়গায় ছোটখাটো ভাঙনও দেখা দিয়েছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, সোমবার বিকেল যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩.১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইতোমধ্যে নদী-তীরবর্তী নিচু ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

ছবি : বার্তা বাজার

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল লতিফ জানান, সোমবার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১১ দশমিক ১৪ সেন্টিমিটার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর