ফেনীতে নতুন আরো ১৪ জনের করোনা শনাক্ত

ফেনীতে আজ নতুন করে আরো ১৪ জনের দেহে প্রাণঘাতি করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এনিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮২৭ জনে।

পরিসংখ্যানবিদ আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৬ জন দাগনভূঞায় ৫ জন, সেনাাগাজীতে একজন ও ফুলগাজীতে ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১২৩ জনের প্রতিবেদন আসে। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৪ জন সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, বুধবার পর্যন্ত ৪ হাজার ৮৬৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ৪০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮২৭ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩২৯জন, সোনাগাজীতে ১২৬ জন, দাগনভূঞায়ায় ১৮১ জন, ছাগলনাইয়ায় ১০৩ জন, ফুলগাজীতে ৪০ জন ও পরশুরামে ৩৫ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে। এখন পর্যন্ত ফেনী জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৩৯৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর