জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবন্ধীদের স্কুলে যাতায়াতের সুবিধায় অটোবাইক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের খালেকের মোড়ে রান ডেভেলপমেন্টে রফিক ফকির অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে এ অটোবাইক দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ফকির প্রমুখ।
অটোবাইকটি ডোয়াইল ইউনিয়ন পরিষদের এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে অটোবাইকটি বিতরণ করা হলো।
বার্তাবাজার/এমকে