দুবাই থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

করোনার কারণে আরব আমিরাতে আটকেপড়া ৪১৫ বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

সোমবার(২৯ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা দুবাই থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

করোনাভাইরাসের কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর