পাকুন্দিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দিনে দুপুরে পিতা-পুত্র মা- বোন কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চিলাকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাদের বাড়ি ঘর ভাংচুর ও লোটপাট করেছে তারা।
এলাকাবাসী ও অভিযোগসূত্রে সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ফরিদ উদ্দিনের ক্রয়কৃত জমিতে থাকা রেইন্টি গাছ টি বিক্রয় করলে সকাল নয়টার দিকে ব্যাপারী রেইন্টি গাছ কাটা অবস্হায় বদরুল ইসলাম (৫৫) মোঃ টুটুল(৪৫) দুলু মিয়া গং দা চুরি রড দিয়ে এলোপাথাড়ি মারধর করলে এলাকাবাসীরা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।
মামলার বাদীপক্ষের দেলোয়ার হোসেনের পিতা ফরিদ উদ্দিন বলেন, আমার ক্রয়কৃত ভিটায় ঘরের উপর রেইন্টি গাছ ঝরের সময় ভেঙ্গে পরে ঘরসহ মানুষের প্রানহানি হতে পারে তাই গাছটি কাটার উদ্দোগ নেই। তারপর উপজেলা বিএনপির নেতা বদরুল ইসলাম দলবল নিয়ে এসে বলে এটি রাস্তার উপর সরকারি গাছ কাটা যাবেনা। ইউনিয়ন পরিষদে গিয়ে অভিযোগ দেয় বদরুল। পরে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সার্ভেয়ার এসে রাস্তা, বাড়ি ও পুকুর মেপে বলেন গাছটি আমার জায়গায় রাস্তায় নয়।
বিবাদী বদরুল ইসলাম বলেন, নিজের রুপন কৃত রেইন্টি গাছ আমাদের পৈতৃক জমিতে। তারা জোর করে দখল করেছে।
এ ব্যাপারে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে আমি নোটিশ করি গাছ না কাটার জন্য তারপর উপজেলা সার্ভেয়ার এসে মেপে রিপোর্ট দেয় গাছটি রাস্তায় নয় এসিলেন্ড স্যার আমাকে মোবাইলে বলেন ফরিদ উদ্দিন চাইলে গাছ কাটতে পারবেন। বদরুল কেন গাছ কাটায় বাধা দেয় এই বিষয়ে জানতে চাইলে বলেন বদরুল বিএনপি পন্থী নেতা বংশ বড় সাইডের কিছু সাপোর্ট আছে বিধায় এইসব করতেছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান বলেন, দেলোয়ার হোসেন থানায় এসে অভিযোগ দাখিল করেছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।
বার্তাবাজার/এমকে