বুড়িগঙ্গায় লাশের স্তুপ!

রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরুষ ১৯ জন, নারী ৮ জন ও শিশু ৩ জন রয়েছে।

উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড। অভিযুক্ত লঞ্চটিকে আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক।

মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটে আসছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ময়ুরী-২ নামের একটি লঞ্চের ধাক্কায় শ্যামবাজারের কাছে মাঝনদীতে ডুবে যায় লঞ্চটি। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড একযোগে উদ্ধার অভিযান চালিয়েছে।

বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নারী-পুরুষ শিশুসহ পঞ্চাশজনেরও বেশি যাত্রী ছিলো লঞ্চটিতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর