দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০৪ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৮৩ জন।
এ হিসেবে দেখা যাচ্ছে রোববারের তুলনায় সোমবার মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ জন। আর শনাক্তের সংখ্যা বেড়েছে ২০৫ জন।
সোমবার (২৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ঘণ্টায় ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৭ হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৭৮৩ জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৬ মারা এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে একজন, সিলেটে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৩ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ১৪ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
বার্তাবাজার/কে.জে.পি