রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় মিনিটে মিনিটে তোলা হচ্ছে লাশ। এভাবেই বাড়ছে লাশের মিছিল। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোমবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
সোমবার সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। দুপুর ১টা পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।
বার্তাবাজার/এমকে