স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার মো. লুৎফর রহমান মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকাল ৮.৪৫ মিনিটে যশোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিকেএসপির হকির সাবেক প্রধান কোচ কাওসার আলী। দীর্ঘদিন ধরেই প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী ছিলেন মো. লুৎফর রহমান।
২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেইন স্ট্রোক করার পর থেকে নিজ বাড়িতেই ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান। প্যারালাইসিস হয়ে যাওয়া ৬৯ বছর বয়সী লুৎফর রহমানের চিকিৎসা হচ্ছিল না ঠিকমতো।
প্রায় ছয় মাস পর গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুৎফর রহমানের চিকিৎসা এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেছিলেন। গত ১৫ জুলাই লুৎফর রহমানের স্ত্রী মাজেদা রহমানের হাতে ৫ লাখ টাকার চেক এবং ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা।
বার্তাবাজার/এমকে