এক পাঙ্গাশের দাম ২২ হাজার ৮০০ টাকা!

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ। জানা গেছে মাছটি ২২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল রোববার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

ব্যবসায়ী নাটাই মোল্লার কাছ থেকে ১২ শ’ টাকা কেজি দরে ২২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

গুরু হালদার জানান, রাতে তিনি নদীতে মাছ ধরতে যান। পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলতেই একটা বড় টান পড়ে। এতে তিনি বুঝতে পারেন জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় উঠালে দেখেন বড় একটা পাঙ্গাশ মাছ। এত বড় মাছ পাওয়ায় তিনি বেজায় খুশি বলে জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর