করোনায় আক্রান্ত হয়ে প্রতিরক্ষা সচিবের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে, সকালেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর