করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্যের মৃত্যু

বিএনপি দলীয় সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।

সোমবার (২৯ জুন) বাদ আসর শাহজাদপুর বড় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

তিনি মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর