এবার ইসরায়েলে করোনার তান্ডব শুরু

ইসরায়েলে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন। ইসরায়েলের জনগণ করোনাভাইরাসকে গুরুত্বের সঙ্গে না নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সকলকে সতর্ক করে জানিয়েছেন, ইসরায়েলে ইতোমধ্যে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। কারণ, দেশটিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যেটা কয়েক সপ্তাহ আগেও নিয়ন্ত্রণের মধ্যে ছিল।

বর্তমানে দৈনিক ৫০০ জনের অধিক করে আক্রান্ত হচ্ছে ইসরায়েলে। মূলত কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সরকার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। লকডাউন তোলার কয়েক সপ্তাহের মাথায়ই গড় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝিতে সেখানে নতুন করে আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল ২০ জন করে। কখনও কখনও সেটা এক অংকের ঘরেও নেমে আসত। সেটাই কি না এখন ৫০০ ছাড়িয়েছে!

মন্ত্রী বলেছেন, ‘আমি মানুষকে বলতে শুনেছি যে আপনি কেন করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। কিছু লোক হয়তো মারা যাবে, তাতে কি? যেসব লোক এমনটা চিন্তা করছেন কিংবা ভাবছেন তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের দাদা-দাদী, নানা-নানী ও পরিবারের বয়স্কদের কথা একবার ভেবে দেখুন।’

ইসরায়েলে এ পর্যন্ত ২৩ হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩১৮ জন। সেরে উঠেছে ১৭ হাজার ৭৪ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর