বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে গত দু’দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
বিশ্বে একদিনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।
এদিকে ২৮৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়াল ১ লাখ ২৮ হাজার। অবশ্য নতুনভাবে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার মতো কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। এতে কিছুটা শঙ্কিত স্থানীয় প্রশাসন। লকডাউন শিথিল হলেও ফের কড়াকড়ি আরোপ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।
রবিবার সর্বোচ্চ ৬ শতাধিক মৃত্যু দেখল মেক্সিকো। ব্রাজিলেও ৫৫৫ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই।
বার্তাবাজার/এমকে