ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখ

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে ১৯ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা এখন সাড়ে ৫ লাখ।

গত ৬ দিনে দেশটিতে সংক্রমণ ছাড়িয়েছে ১ লাখের বেশি। রোববার মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। ফলে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার। এ পর্যন্ত প্রায় ৮২ লাখ নমুনা পরীক্ষা হয়েছে দেশটিতে।

মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও তেলেঙ্গানার পর চতুর্থ রাষ্ট্র হিসেবে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়েছে কর্নাটকে। গত ২৪ ঘন্টায় রাজ্যটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৩’শ মানুষ। এদিকে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজারের বেশি মানুষ। রাজ্যটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজার মানুষের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর