কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা (ভিডিওসহ)

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নেমে আসা পানিতে কুড়িগ্রামের ১৬ টি নদ-নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা। জেলার প্রধান ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ৪২০টি চর ও নদীসংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড়লাখ মানুষ।

ধরলা নদীর পানি ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার, ব্রহ্মপূত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৩২ ও চিলমারীতে ৩৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬০ ও ৭২ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যাকবলিত এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার পাট, সবজি ও বীজতলা নিমজ্জিত হয়েছে। গ্রামীণ সড়কগুলো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকায়।

জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়,ভারত ও বাংলাদেশ অংশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরো ৩-৫ দিন নদ-নদীর পানি বাড়বে ও বন্যার রুপ আরো ভয়াবহ হবে ।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ভাঙনকবলিতদের সরিয়ে আনতে কাজ করছে উপজেলা প্রশাসন।

ভিডিও…

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/187956

Gepostet von Barta Bazar am Sonntag, 28. Juni 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর