সাংসদ শিখরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা ও বঙ্গবন্ধুর সহচর, পাঁচবারের সাবেক এমপি অ্যাডভোকেট আছাদুজ্জামানের স্ত্রী মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো আলাদা বার্তায় তারা এ শোক জানান।
শোক বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) মাগুরার নিজ বাসভবনে মারা যান মনোয়ারা জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
বার্তাবাজার/এসজে