করোনা উপসর্গে রাজশাহীতে সাংবাদিকের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই সাংবাদিকের নাম তবিবুর রহমান মাসুম (৫২)। তিনি রাজশাহীর স্থানীয় পত্রিকা দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ছিলেন।

জানা গেছে, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম গত কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। রোববার রামেক হাসপাতালে ল্যাবে তার করোনার নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজি শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক মরহুমের বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংবাদিক তবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর