লালমনিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের আলতাব হোসেন এর ছেলে হাবিবুর রহমান হাবিব (০৬) ও জাহাঙ্গীর আলমের নাতি জামাল উদ্দিন (০৫)।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো শিশু হাবিব ও জামাল। একসময় তারা পুকুরে নামলে গভীর পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাদের না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর