সিরাজগঞ্জে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৮ জুন) দিনগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব আহম্মেদ জিহাদ ও মোহাম্মদ আল-আমিন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা মুঠোফোনে বলেন, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে যোগ করেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর