ঢালাই মেশিনে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে ঢালাই মেশিন পরে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যার দিকে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৪০) ও পবা উপজেলার কর্ণহার এলাকার মোজাম্মেল হকের ছেলে মিলন হক (২৮

জানা যায়, ওই ভবনের ঢালাই কাজ শেষ করে সন্ধ্যার দিকে শ্রমিকরা ভবনের নিচে গিয়ে হাত-মুখ ও যন্ত্রপাতি ধোয়ার কাজ করছিলেন। এ সময় শ্রমিকদের কয়েকজন ছয়তলা থেকে একটি ঢালাই মেশিন দড়ি বেঁধে নিচে নামাতে গেলে দড়ি ছিঁড়ে গিয়ে মেশিনটি শ্রমিক আবু সাঈদ ও মিলনের মাথার ওপর পড়ে।

এতে দুই শ্রমিক গুরুতরভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষের অবহেলার কারণেই দড়ি ছিঁড়ে মেশিনটি নিচে পড়ে যায়। এক্ষেত্রে কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নেয়ার কথা ছিল তা নেয়া হয়নি।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত চেয়ে আবেদন করা হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর