আক্রান্ত শীর্ষ ১৭ দেশের মাঝে সবচেয়ে কম পরীক্ষা বাংলাদেশে

বিশ্বজুড়ে চলমান মহামারী করোনা সংক্রমণ বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু এই মহাদুর্যোগ মোকাবিলায় সরকারের যেসব পদক্ষেপ নেওয়ার কথা তা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে টেস্টের সংখ্যা কমের অভিযোগ আসছে।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, করোনা সংক্রমণের তালিকায় শীর্ষ ১৭-তে থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে কম নমুনা পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশে। এক্ষেত্রে প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষা হিসেব করা হয়েছে। বর্তমানে সংক্রমণের তালিকায় ১৭ নম্বরে রয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, বাংলাদেশে আজ রোববার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি। এদের মধ্যে মোট ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। নমুনা টেস্টের তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর