স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদর রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাস। তিনি বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্টের কিটের সংকট রয়েছে। চট্টগ্রামে ও দেশের অন্যান্য জায়গায় একই অবস্থা। এ সব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংসের পথে। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সবার রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রগতিশীল জেলা ছাত্র জোট ও এর অঙ্গসংগঠনের অন্য নেতারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর