প্রাণঘাতী করনার হটস্পট হিসাবে চিহ্নিত নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে ১১৩ জন মানুষের।
আজ (রোববার) সিভিল সার্জন অফিস থেকে দেয়া তথ্যমতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। যার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১ জন।
জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ১ হাজার ৭৫৪ জন। এছাড়াও আড়াইহাজার উপজেলায় ৪৬৮জন, বন্দর উপজেলায় ১৭২, রূপগঞ্জ উপজেলায় ৯৮৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১ হাজার ১৯৪ ও সোনারগাঁও উপজেলায় ৪৪৪ জন।
বার্তাবাজার/এসজে