কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ৩৬ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। আক্রান্ত ৩৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৩, ভেড়ামারা উপজেলার ৪, কুমারখালী উপজেলার ৫ ও দৌলতপুর উপজেলার ৪ জন রয়েছেন।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৫৭৭ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৪২৯ জন পুরুষ ও ১৪৮ জন নারী।
বার্তা বাজার / ডি.এস