প্রাণঘাতী করোনায় মৃত্যুবরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদার।
আজ (রোববার) সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বার্তাবাজার/এসজে