পটুয়াখালীতে রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হাসানের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রোববার বিকেল ৩ টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
জানা গেছে, জ্বর-ঠান্ডা উপসর্গ নিয়ে গত ২০ জুন রাঙ্গাবালী থেকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়েছেন এসআই নাজমুল। আটদিন পর রোববার সেই প্রতিবেদন আসে। এতে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
এর আগে ১৮ জুন রাঙ্গাবালী থানার এএসআই মো. জাহিদুল ইসলামের করোনা শনাক্ত হয়। এনিয়ে রাঙ্গাবালী থানায় দুইজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
রাঙ্গাবালী থানার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ‘নাজমুল আলাদা রুমে কোয়ারেন্টাইনে আছেন। আর সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’
বার্তা বাজার / ডি.এস