এমপি শিখরের মা আর নেই

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আছাদুজ্জামান এর সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনোয়ারা জামান (৭৫) আর নেই। রোববার বিকাল ৫টা১৫ মিনিটে তিনি বার্ধক্য জনিত কারণে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সোমবার (২৯ জুন ২০২০) সকাল ১০টায় মাগুরা পিটিআই স্কুলের মাঠে সামাজিক দূরত্ব রক্ষা করে তারা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু জানান- মাগুরার বহু লড়াই সংগ্রাম আর ইতিহাসের স্বাক্ষী মনোয়ারা জামান ছিলেন একজন মহিয়সী নারী। তিনি এ্যাড. আছাদুজ্জামান এর সংসার সামলানোর পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে মাগুরার মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

মনোয়ারা জামানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার এমপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর