করোনা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় খুলে দেয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সীমানা। চালু হচ্ছে শেনজেনভুক্ত দেশগুলোর মাঝে বিমান চলাচল। এরই মাঝে শেনজনের আওতায় থাকা ৫৪টি দেশ সেকঝানে প্রবেশ করতে পারবে।
বাংলাদেশের প্রতিবেশি ভারত, মায়ানমার এমনকি ভুটানের নাগরিকরা প্রবেশ করার অনুমতি পেলেও তালিকায় নেই বাংলাদেশের নাম। নেপাল ও পাকিস্তানও বাংলাদেশের মত বাদ পড়েছে তালিকা থেকে।
ফলে ভিসা তালিকায় থাকা ৫৪টি দেশের বাইরের নাগরিকেরা শেনজেনভুক্ত এসব দেশে ভ্রমণ করতে পারবেন না।
মহামারী পরিস্থিতি এবং প্রত্যেক দেশে করোনাভাইরাস নিয়ে তাদের ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে এই তালিকা হালনাগাদ করা হবে বলে জানান ইইউ কর্মকর্তারা।
বার্তাবাজার/এসজে