সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম রেজাকে (৪৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
অত্র ইউনিয়নের গোদগাঁতী পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
রোববার (২৮ জুন) র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস