সদ্য যোগদানকৃত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কে তার প্রথম কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট। রবিবার (২৮ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ২১ জুন ২০২০ তারিখে ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ জুন ২০২০ তারিখের এক প্রজ্ঞাপন মূলে তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ (১৭৫৬৯), সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল, সাভার, ঢাকা কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকায় বদলি করা হয়। গত ২৫ জুন ২০২০ তারিখে তিনি তার দায়িত্বভার শেখ জাহিদ হাসান প্রিন্স (১৭৬৭৬), সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল, সাভার, ঢাকা এর নিকট হস্তান্তর করেন।
রবিবার (২৮ জুন) শুভেচ্ছা জ্ঞাপন কালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ চলমান করোনা সঙ্কট থেকে উত্তরণের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন কালে তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই রাজস্ব সার্কেলে তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে এসেছেন। বিশেষ করে করোনা সংক্রমনের সময় এই জোনে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সরকারি সকল বিধি এবং স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে সর্বস্তরের জনসাধারণের মাঝে নিয়মিত সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার দ্বারা আশুলিয়াবাসীর নিকট প্রশংসিত হয়েছেন। এছাড়া তার অন্যতম উল্লেখযোগ্য কাজের ভিতরে রয়েছে, দীর্ঘদিন ধরে দখল দূষণে মৃতপ্রায় নয়নজুলি খাল অবমুক্ত করে তাতে পুনরায় প্রবাহের পথ করে দিয়ে শিল্পাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা।
এদিকে, আশুলিয়ায় সাইদুর রহমান সম্রাট করোনা চলাকালীন সময়ে তার এলাকার সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছেন এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ নানা সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষকে যথাসাধ্য খাদ্য সামগ্রী ‘উপহার’ হিসেবে বিতরণ করেছেন।
বার্তা বাজার / ডি.এস