চলমান করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া নগদ অর্থ সহায়তা ও ভিজিডি কার্ডের সহায়তা আত্মসাতের অভিযোগে আরও ২ জন ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ (রোববার) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বরখাস্তের এই আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের জন্য গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১ নম্বর খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরী এবং ভিজিডি চাল বিতরণ না করে ভুয়া সই/স্বাক্ষর গ্রহণ, উপকারভোগীদের ভিজিডি কার্ড অসৎ উদ্দেশে নিজের কাছে জমা রাখাসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বার্তাবাজার/এসজে